ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) নাটোরের বড়াইগ্রামে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন, মশিন্দা গ্রামের জামাল উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (৩৮) ও আব্দুর রশিদের ছেলে মনির হোসেন (৩২)।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, শনিবার ভূক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তর করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।