সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০৯

ইটভাটায় অভিযান এবং জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অনুমোদনহীন জয়পুরহাট সদর ও আক্কেলপুর উপজেলার তিন ইটভাটার মালিককে দুই লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার ঘিওর ও বুজরুক ভারুনিয়া এলাকার জয়পুরহাট সদর উপজেলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, রাজীব কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুইটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই।
সেখানে অভিযান চালিয়ে ওই দুই ইটভাটার মালিকদের দুই লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে জয়পুরহাটের আক্কেলপুরে অনুমোদনহীন একটি ইট ভাটায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
আক্কেলপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা, মুনিরা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় পরিবেশ অধিদপ্তর জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন উপস্থিত ছিলেন।