সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৪

বসুন্ধরা শুভসংঘ শারীরিক প্রতিবন্ধীর পাশে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শারীরিক প্রতিবন্ধী বাবু প্রামাণিকের (৪৩) পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ।
গতকাল বুধবার (১২ মার্চ) বিকালে পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের নারায়ণপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী বাবুর ছোট মুদিদোকানে চায়ের সরঞ্জামসহ বিভিন্ন মালামাল তুলে দেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
এসময় বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাবনা জেলা রোভার স্কাউটের আলী আকবর রাজু, কালের কণ্ঠের পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, মাল্টিমিডিয়া প্রতিনিধি রাজিব জোয়ার্দার, বসুন্ধরা শুভসংঘের সুজানগর উপজেলা কমিটির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ছাড়াও স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমান রব, মিঠুন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।