বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৮

কমেছে স্বর্ণের দাম।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দাম কমেছে দেশের বাজারে স্বর্ণের দাম। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম এক হাজার ৩৮ টাকা কমে এক লাখ ৫০ হাজার ৮৬২ টাকা হয়েছে। আজ রবিবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
গতকাল শনিবার (৮ মার্চ) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এ মূল্য হ্রাসের তথ্য জানায়।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।