শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২৮

কারখানায় আগুনের ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি অ্যালুমিনিয়াম কারখানায় আগুন লেগেছে আর এ ঘটনা ঘটেছে গাজীপুর মহানগরের ডুয়েট গেট এলাকায়। গতকাল শনিবার বিকেলে ৫টা ৫০ মিনিটে লাগা আগুন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে গাজীপুরের মহানগরের ডুয়েট গেট এলাকায় একটি অ্যালুমিনিয়াম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ও ভোগড়া মডার্ণ ফায়ার সার্ভিসের তিনটিসহ ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের এ ঘটনায় হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।