শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩০

দুইজন নিহত বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিলেটে দুইজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (০৭ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলার বলাউড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি জনাব, মো. হারুনুর রশিদ।
নিহতরা হলেন, বলাউড়া বাজার এলাকার কসরপুর গ্রামের মৃত্যু জমির আলীর ছেলে রুহেল আহমেদ ও একই গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল মালেক।
জালালাবাদ থানার ওসি জনাব, মো. হারুনুর রশিদ বলেন, বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।