ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রায় তিন কোটি টাকার ভারত থেকে চোরাই পথে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে আসা ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছেন বিজিবি।
মালামালগুলোর মধ্যে রয়েছে ভারতীয় শার্ট পিস, প্যান্টের কাপড়, ব্লেজারের কাপড়, পাঞ্জাবীর কাপড় এবং কসমেটিক্স সামগ্রী।
গতকাল বৃহস্পতিবার উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গলবাড়ি এলাকা থেকে চারাগাঁও বিজিবির টহলদল এসব জব্দ করেন।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জনাব,
এ কে এম জাকারিয়া কাদির জানান, চারাগাঁও বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় শার্ট পিস ৫১২৭টি, প্যান্টের কাপড় ১৫৬ মিটার, ব্লেজারের কাপড় ১২৯৬ মিটার, পাঞ্জাবীর কাপড় ২০৪৩০ মিটার এবং স্কীন সানরাইজ ক্রীম ৯০০০ পিস জব্দ করা হয়েছে, যার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯২ হাজার ৫০০ টাকা।