ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোনা ছিনতাইকালে ঢাকা রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দুইজন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছেন রেলওয়ে পুলিশ। এসময় অনুমানিক ৩৯৯ গ্রাম (৩৪ ভরি) স্বর্ণ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাকিব হাওলাদার (২৬) ও মো. ইমন (২৩)। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) রেলওয়ে পুলিশ সুপার জনাব, আনোয়ার হোসেন এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কমলাপুর রেলস্টেশনে স্বর্ণ ছিনতাইকালে রেলওয়ে পুলিশ দুইজন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছেন। এসময় অনুমানিক ৩৯৯ গ্রাম (৩৪ ভরি) স্বর্ণ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, এ সময় উপস্থিত জনতা এগিয়ে এলে বাকি ছিনতাইকারীরা পালিয়ে যায়।
ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।