ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এ পবিত্র রমজানে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সহমর্মিতার ইফতারের আয়োজন করেছিলো বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার বন্ধুরা।
ঢাকা-জয়দেবপুর রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এ সহমর্মিতার ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।
এ সময় সহমর্মিতার ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, জেরিন, শ্যামল, হারুন, প্রত্যয় ভট্টাচার্য, জয়, বিপ্লব, জয়, খাইরুল, কাউছার প্রমূখ।
আয়োজনের প্রশংসা করে গাজীপুর জেলা শাখার সভাপতি বলেন, এটি খুব ভালো একটি উদ্যোগ।