সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৩

অভিযানে ডাকাত আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গভীর রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সংঘটিত এক ডাকাতির ঘটনায় পালানোর সময় পাঁচ ডাকাতকে আটক করেছেন পুলিশ। স্থানীয়দের দ্রুত তৎপরতা এবং পুলিশের অভিযানেই তাদের আটক সম্ভব হয়েছে।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, এস. এম. শফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। যৌথবাহিনীর অভিযানে ডাকাতদলের পাঁচ সদস্য আটক হয়। আর এই ঘটনায় ডাকাতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলমান এবং পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে বলে জানান তিনি।