ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পবিত্র রমজানে ইবাদত ও আত্মশুদ্ধির মাসে মুসলমানদের জন্য ও সমাজে অবহেলিত হতদরিদ্র ছিন্নমূল মানুষদের মধ্যে ইফতারির জন্য হাহাকার দেখা যায়। তাদের কথা চিন্তা করেই ‘বন্ধু মহল’ ফেনীর উদ্যোগে বিনামূল্যে ইফতারের বুথ চালু করা হয়েছে।
গতকাল রবিবার (২ মার্চ) ফেনী সদর হাসপাতাল গেইটে ইফতার বুথটি স্থাপন করা হয়।
জানা গেছে, পুরো রমজান মাস জুড়ে হাসপাতালে আগত রোগীর আত্মীয় ও পথচারী রোজাদারদের মাঝে ইফতারের প্যাকেট উপহার দেওয়া হবে।
এ সময় প্রধান অতিথি ছিলেন ফেনী পৌর প্রশাসক জনাব, গোলাম মোহাম্মদ বাতেন।
বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী, আরএমও ডা. আসিফ ইকবাল, সাংবাদিক আসাদুজ্জামান দারা, সমাজসেবক ইমন উল হক, সৌদি আর প্রবাসী ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসেন রতন, জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন, বন্ধু মহল ফেনী জেলার উপদেষ্টা মীর হোসেন রাসেল, উপদেষ্টা মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।