শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২৬

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন, আর এ ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে। আজ সোমবার ভোরে উপজেলার ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের গুরুতর অবস্থায় ঢাকা রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন, ওই এলাকার বাসিন্দা সাব্বির (১৬), মো. হান্নান (৪০), মো. সোহাগ (২৩), দেড় বছরের শিশু সুমাইয়া, রূপালি বেগম (২০), সামিয়া আক্তার (৯), জান্নাত (৩) ও লাকী বেগম (৩০)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, একটি টিনশেড বাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। তাঁদেরকে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের ধারণা, গ্যাসের চুলার লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে।