সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৩

সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিল্লাল হোসেন (৪৮)কে ঢাকার সাভারের আশুলিয়া থেকে গ্রেফতার করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
আজ রবিবার (২ মার্চ) গ্রেফতার বিল্লালের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। এর আগে গত শনিবার (১ মার্চ) রাতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. জালাল উদ্দিন জানান, গ্রেফতার বিল্লালের সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে আশুলিয়া থানাসহ দেশের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে এবং একটি মামলায় তার যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত।