সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৩

নিরলসভাবে কাজ করেন আনসার বাহিনী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জনাব, রফিকুল ইসলাম- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহাপরিচালক (প্রশিক্ষন) বলেছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশ ও জাতির উন্নয়ন এবং নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। আনসার ও ভিডিপি সদস্যরা সামাজিকভাবে সতর্কতার সাথে স্থানীয় আইন শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেই চলেছে। বিভিন্ন নির্বাচন, শারদীয় দূর্গা পূজা, সরকারি বেসরকারি জনগুরুত্বপূর্ণ দফতরের নিরাপত্তায় আমাদের বাহিনী অন্যান্য বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। দেশের প্রতিটি দুর্যোগ বা ক্রান্তিকালে সমাজের শান্তিশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করেন আনসার বাহিনী।
গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গাইবান্ধা আনসার প্রশিক্ষন কেন্দ্রে জেলা সমাবেশে তিনি এসব কথা বলেন।