বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৮

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ সভা বরিশালে।

ডেইলি ক্রাইম বার্তা : রমজান উপলক্ষ্যে বরিশালে বাজার মনিটরিং ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ সভা অনুষ্ঠিত হয় গতকাল ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। বরিশাল জেলা প্রশাসন এর আয়োজনে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অংশীজনের অংশগ্রহণে বিশেষ সভায় জেলা প্রশাসক বরিশাল জনাব, মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল জনাব, লুসিকান্ত হাজং, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) জনাব, মো: রিয়াজ হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল বরিশাল জনাবা, শারমিন সুলতানা রাখি, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, বাজার কমিটির সদস্যরা ও বিভিন্ন ব্যবসায়িরা।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”