সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৩

আইনশৃঙ্খলা সভায় রমজানের প্রস্তুতি নিয়ে আলোচনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উপজেলা প্রশাসনের আয়োজনে ফেনীর পরশুরামে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, আরিফুর রহমানের সভাপতিত্বে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
আইনশৃঙ্খলা কমিটির সভায় রমজানে বাজার মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, সন্ত্রাস প্রতিরোধে যৌথ বাহিনীর কার্যক্রম শুরু করা হবে বলে জানানো হয়।
এ সময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হারুন, ফেনী পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি আব্দুল কাদের মিনার, জাহাঙ্গীর আলম, পল্লী বিদ্যুতের প্রকৌশলী বিমল চন্দ্র সেন, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু ছিদ্দিক, পরশুরাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেহানা আক্তার, মির্জানগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সামছুল আলম, বিজিবি’র শ্রীপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার জমসেদুল আলম প্রমুখ।