সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৩

অভিযান আরও জোরালো হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সন্ধ্যার পর থেকে অপারেশন আরও জোরদার করা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে, এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জনাব, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
গতকাল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে অপারেশন আরও জোরদার করা হবে। অপরাধ প্রবণ এলাকাগুলোতে আরও টহল বাড়ানো হবে, চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে।
জনাব, জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, আজকের সভায় আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি উন্নয়ন বিষয়ে কথা হয়েছে এবং এ সংক্রান্ত বাহিনীগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।