ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক দুটি ঘটনায় চট্টগ্রামের মিরসরাইয়ে সাবিহা তাসনিম (২) ও আড়াই বছর বয়সী ইয়াফি নামের দুই শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিকার জনার্দ্দনপুর গ্রামের সুলতান মৌলভী বাড়ির মাজতাব হোসেনের একমাত্র কন্যা সন্তান সাবিহা তাসনিম (২) ঘরের পাশে পুকুরের পানিতে ডুবে মারা যায়।
অপরদিকে, জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামে প্রবাসী মো. ইমরান হোসেনের মেয়ে ইয়াফি (আড়াই বছর) ঘরের পাশে পুকুরে পড়ে মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জয়া ধর বলেন, শিশু দুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। পানিতে ডুবে যাওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে।