শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৮

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাজীপুরের কাপাসিয়ায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া (৫৫) ও তার স্ত্রী ফেরদৌসি আক্তার (৪০)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। দুজনই গাজীপুরের কাপাসিয়া থানার বারিষাব ইউনিয়নের বাসিন্দা।
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই ) আব্দুল হালিম বলেন, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছিল। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় ওই দম্পতির ছেলে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।