ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জলাশয়ের পানিতে ডুবে বগুড়ার শেরপুরে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার খানপুর ইউনিয়নের শুভলী উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলেন, শুভলী উত্তরপাড়া গ্রামের রাশেদুজ্জামানের ছেলে রবিউল ইসলাম (৪) ও একই গ্রামের প্রতিবেশী ইদ্রিস আলীর মেয়ে ছামিহা খাতুন (৬)।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশু দুইটির লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।