শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৭

কাপড়ের গুদামে আগুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের পুরোনো জলসা মার্কেটের কাপড়ের গুদামে।
গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) গুদামটিতে আগুন লাগে। এতে বেশ কিছু কাপড় পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, চন্দনপুরা ও লামারবাজার স্টেশনের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সাততলা ভবনের ২য় তলার ওই গুদামে পোশাক কারখানার মালামাল ও ঝুট ছিল বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।