সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২৬

ভুয়া ডাক্তারকে জেল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উপসহকারী মেডিকেল অফিসার ফিরোজ কবিরকে ভ্রাম্যমান আদালত দুই মাসের জেল দিয়েছেন, আর এ ঘটনা যশোরের কেশবপুরে। তিনি সার্জারি ও মেডিকেল সার্টিফিকেট না থাকা সত্ত্বেও কেশবপুরের একটি ক্লিনিকে হার্নিয়া অপারেশন করার সময় আটক হন।
গতকাল শনিবার রাত ৯ টার দিকে কেশবপুরের একটি ক্লিনিকে বায়সা গ্রামের ৬৫ বছর বয়সী লুতফর রহমানের হার্নিয়া অপারেশন করছিলেন ফিরোজ কবির। অপারেশন থিয়েটারে অপারেশন চলাকালীন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), হাসপাতালের চারজন ডাক্তার ও থানার পুলিশ বাহিনী উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসান।
এ সময়, ডাক্তারী সনদপত্র না থাকার পরেও রোগী অপারেশন করার দায়ে ফিরোজ কবিরকে দুই মাসের কারাদণ্ড প্রদান করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।