সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৯

শীতবস্ত্র বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন বসুন্ধরা শুভসংঘের জামালগঞ্জ উপজেলা শাখা, ‘শুভ কাজে সবার পাশে’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ই-কমার্স অ্যান্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার মাঠ সংলগ্ন এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। তীব্র শীতে নতুন কম্বল পেয়ে আনন্দিত জামালগঞ্জের দরিদ্র জনগণ। যারা কৃতজ্ঞচিত্তে বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘকে ধন্যবাদ জানান।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শাহীন আলম। তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের সহায়তায় জামালগঞ্জের দরিদ্র পরিবারগুলোর মুখে হাসি ফুটছে। এই মহতী কাজে যুক্ত হতে পেরে আমি গর্বিত।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফালগুনী টিভির জেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সহসভাপতি সাইফ উল্লাহ, বাপ্পী বর্মণ, উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদ নুর, যুগ্ম সাধারণ সম্পাদক হোসনেয়ারা বেগম, চায়না বেগম, মমতাজ বেগম, রবিউল আউয়াল, সহ সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ, অর্থ সম্পাদক মিনারা আক্তার, দপ্তর সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রুবি আক্তার, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান, সহ ক্রীড়া সম্পাদক লতিফা আক্তার, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন জয়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. মহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মরম আলীসহ আরও অনেকে।