শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৮

কীটনাশকে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ওষুধ ভেবে কীটনাশক পান করে ফরিদপুরের ভাঙ্গায় দিপালী রানী (৫৫) নামক এক নারীর মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের পালপাড়া এলাকায় সোমবার এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নিরঞ্জন পালের স্ত্রী। তাদের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
সোমাবার (২৭ জানুয়ারি) দিপালী রানীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
হামিরদী ইউনিয়ন পরিষদের সদস্য মনসুরাবাদ গ্রামের বাসিন্দা মো. আলমগীর মোল্লা ঘটনার সত্যতা সম্পর্কে বলেছেন এবং তিনি বলেন, ওষুধ ভেবে কীটনাশক পান করায় ওই নারীর মৃত্যু হয়েছে।