ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মতবিনিময় করেছেন বরিশাল বিভাগীয় পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব জনাব, মো. সাইফুল্লাহ পান্না। গতকাল শনিবার বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে বরিশাল সার্কিট হাউজে ওই মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার জনাব, মো. রায়হান কাওছার।
প্রধান অতিথি উপস্থিত কর্মকর্তাদের সাথে উন্মুক্ত মতবিনিময় সভায় অংশ নেন।
প্রধান অতিথি বলেন, বাজারে খাদ্য সরবরাহ বাড়লে অচিরেই মূল্যস্ফীতি কমে আসবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ডিআইজি জনাব, মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার জনাব, মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ দেলোয়ার হোসেন, শের-ই-বাংলা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনাব, এ কে এম মশিউল মুনির, উপপ্রধান তথ্য অফিসার আফরোজা নাইচ রিমাসহ বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।