ডেইলি ক্রাইম বার্তা : ‘মানুষ মানুষের জন্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড তালুকদার ভবনের নিচ তলায়, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে অসহায় ও দারিদ্র্যের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ১৩ জানুয়ারি এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এ সময় বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা এবং সভাপতি মোঃ ওয়াছেপ উদ্দিন আহমেদ (দীপু তালুকদার) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল জনাব, মোহাম্মদ লুৎফর রহমান আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বিএম মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ আরিফ, সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার এনামুল হক রানা, সদস্য মোঃ জামাল হোসেন, সদস্য মোঃ সজীব, সদস্য মোঃ জামাল কাড়ালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”