বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৭

কয়েকজন রোহিঙ্গা আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক শিশুসহ রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা সাতজনকে আটক করেছেন ফেনী মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি পরিবহনের বাস থেকে ফেনীতে নামলে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা।
আটককৃতরা হলেন, রবিউল আলম (৩৬), সৈয়দ নুর (৩০), ওমর ফারুক (২৫), রশিদ আহম্মদ (২৮), রুহুল আমিন (৩০), ইউনুছ (২৫) ও শিশু হাসান (৫)।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মর্ম সিংহ ত্রিপুরা বলেন, শিক্ষার্থীরা মহিপাল এলাকায় এক শিশুসহ সাত রোহিঙ্গাকে আটক করে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে কোন রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা এসেছেন তা বিস্তারিত জানা যাবে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।