ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত থাকছে নতুন বছরের প্রথম মাসে। ডিসেম্বরের দামেই চলতি জানুয়ারিতে এলপিজি কিনতে পারবেন ভোক্তারা।
জানুয়ারিতে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৫ টাকা। গতকাল বৃহস্পতিবার এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গতকাল সন্ধ্যা থেকে এই দাম কার্যকর হয়েছে।