সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:০৫

বৃষ্টির খবর দিয়েছে আবহাওয়া অফিস।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সারাদেশ শীতে জবুথবু এবং এরই মধ্যে দেশের তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে নেমেছে। আগামী তিন দিন তাপমাত্রা কিছুটা বাড়লেও বর্ধিত পাঁচ দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রাও হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে।
সংস্থাটি জানায়, শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এর ফলে বিমান চলাচল, অভ্যন্তরীন নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।