সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫২

বীজ বিতরণ প্রান্তিক কৃষকদের মাঝে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জয়পুরহাটের ক্ষেতলালে প্রান্তিক কৃষকদের মাঝে শাক-সবজি ও রবি শস্যের বীজ বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে ক্ষেতলাল উপজেলার বাশথুপী, নওপাড়া ও নওটিকা গ্রামের কৃষকদের মাঝে এসব শাক-সবজির বীজ বিতরণ করা হয়। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. তাইফুল ইসলাম এ বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে চাল কুমড়া, মিস্টি কুমড়া, লাউ, মরিচ, বেগুন, টমেটো, ডাটা শাক, শসা, ঝিংগা, ধুন্দল, বরবটি, সীম, মুলা, ঢেড়স, সরিষা ও ধনিয়াসহ বিভিন্ন প্রকার রবিশস্য বীজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ ক্ষেতলাল প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল জয়পুরহাট শাখার সভাপতি এম রাসেল আহমেদ।