সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৫

মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে, আর এ ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নের নগর শ্রীরামপুরের মুন্সিবাড়ীতে। ওই অঞ্চলের পাঁচ শতাধিক গুরুতর অসুস্থ হতদরিদ্র দুঃস্থ নারী-পুরুষ এবং শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
বাসসের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের ব‍্যবস্থাপনায় মেডিকেল ক‍্যাম্প পরিচালনা করেন দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ পিজি হাসপাতালের ডা. মাগফুর রহমান। ঢাকার ক‍্যান্সার হাসপাতালের সহযোগী প্রফেসর ও ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের চিফ কনসালট্যান্ট ডা. আবদুস সালাম ও পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি চিকিৎসক ডা. আবদুল মজিদ উপস্থিত থেকে নিজে রোগী দেখেন এবং চিকিৎসা করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আশিক, ডা. হাফিজ, ডা. প্রত্যাশা, ডা. সিফাত, ডা. অয়ন, ডা. আসিফ রোগী দেখেন এবং চিকিৎসাপত্র প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন অন‍্যতম সহযোগী ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছার সভাপতি সাংবাদিক এইচএম শফিউল ইসলাম, সমাজসেবক শেখ অলিউল ইসলাম, মাওলানা জিএম মোশাররফ হোসেন প্রমুখ।