বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৪

বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশে শীতের প্রকোপ কমেছে ও তাপমাত্রা বেড়েছে। এ অবস্থায় লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া মেঘমালা উপকূল হয়ে দেশের মধ্যাঞ্চলে পৌঁছেছে। ফলে ঢাকাসহ দেশের উপকূলীয় অঞ্চল মেঘাচ্ছন্ন।
এসব এলাকায় আজ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানায়, আজ ঢাকা, খুলনা ও বরিশালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও বৃষ্টি থাকতে পারে। তবে ঢাকায় বৃষ্টি হলেও সেটি হবে হালকা।
উপকূলে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
এদিকে সাগরে লঘুচাপের ফলে দেশের সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।