ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড ঘটেছে, আর এ ঘটনা ঘটেছে ঢাকা রাজধানীর উত্তরায়। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রেস্টুরেন্টটিতে আগুন লাগে। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করেছেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে, উত্তরা ১২ নম্বর সেক্টরে একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট যায়। পরে আরেকটি ইউনিট যোগ দেয়।
বর্তমানে ঘটনাস্থলে আমাদের ৯টি ইউনিট কাজ করেছেন। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।