ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মহড়ার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নিজেদের সক্ষমতা দেখিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। সেই সাথে তারা জনসাধারণকে এ বিষয়ে সচেতনও করেছেন।
গতকাল রবিবার (১৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্যোগে এই মহড়ার আয়োজন করা হয়। এদিন মহড়াকে কেন্দ্র করে একটি নাটকীয় দৃশ্যের আয়োজন করা হয়।
যেখানে নাটকীয় দৃশ্যের মাধ্যমে দেখানো হয় ভূমিকম্পের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অনেক কর্মকর্তা-কর্মচারী সাধারণ মানুষজন আটকা পড়ে যান। এই খবর পাওয়ার সাথে সাথেই দ্রুত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ছুটে এসে তাদের বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে উদ্ধার তৎপরতা শুরু করেন। সেই সাথে একে একে তাদের যন্ত্রাংশ ব্যবহারের মধ্য দিয়ে অগ্নিকাণ্ড নির্বাচনসহ সকল কাজ সম্পন্ন করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জনাব, মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, জনসচেতনতা বাড়ানোর জন্যই এই মহড়ার আয়োজন করা হয়েছে।