সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:০৬

হাড় কাঁপানো শীত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা শীতে কাবু। কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন। গত তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এ জেলায়। গত বৃহস্পতিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এ অঞ্চলে।
আজ শনিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড হয় ৯ দশমিক ২ ডিগ্রি। পরে সকাল ৯টায় তাপমাত্রার পারদ নামে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, ১৫ ডিসেম্বরের পর এ অঞ্চলের তাপমাত্রা একটু বাড়তে পারে। এরপর ২০ ডিসেম্বর থেকে তাপমাত্রা আবার কমতে থাকবে।