সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৬

বইমেলা শুরু বরিশালে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে শুরু হয়েছে বরিশাল নগরীতে আটদিন ব্যাপী বিভাগীয় বইমেলা। গতকাল বুধবার বিকেলে নগরীর বেলস পার্ক মাঠে শুরু হওয়া বই মেলার উদ্বোধন করেন ধর্ম মন্ত্রনালয়ের সচিব (পিএলআর) জনাব, মু. আ. হামিদ জমাদ্দার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বই হচ্ছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধনকারী। নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বই পড়ার কোন বিকল্প নেই।
তাই অন্ধকার থেকে আলোর পৃথিবীতে আসতে হলে বই পড়তে হবে।
অনুষ্ঠানের সভাপতি বরিশাল বিভাগীয় কমিশনার জনাব, মো. রায়হান কাওছার বলেন, বইকে বন্ধু হিসেবে গ্রহণ করলে কেউ পথ হারায় না। দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে বেশি বেশি বই পড়ারও আহ্বান জানান তিনি।
আরও বক্তৃতা করেন বরিশাল রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক জনাব, মো. মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার জনাব, মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।