শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০০

আগুনে দগ্ধ আরো একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গ্যাসের আগুনে ঢাকা রাজধানীর পল্লবীতে একই পরিবারের পাঁচজনসহ সাতজন দগ্ধের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন রুমা আক্তার (৩২) নামে একজনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, রুমার শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছিল।
আগুনের ঘটনায় এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল দুইজনে।
দগ্ধ রুমা মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার গ্রামের মৃত খলিলের স্ত্রী। তার বাবার নাম মৃত মোজাম্মেল হক‌।
গত শনিবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশনের সি ব্লকে ৫ নম্বর এভিনিউয়ের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।