বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩৫

সোনালী ধানের ঝিলিকে মাঠ দিবস পালিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোনালী ধানের ঝিলিকে মাঠ দিবস পালিত হয়েছে কুমিল্লায়। চলতি আমন মৌসুমে কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন ব্লকে এক একর করে ৩১ একর জমিতে ব্রি ধান ১০৩ জাতের প্রদর্শনী স্থাপন করা হয়।
জানা গেছে, এবার ব্রি ধান ১০৩ এর ভালো ফলন হয়েছে। জমিতে হেক্টর প্রতি ফলন হয়েছে ৬.৫৪ টন।
এ জাতের ধানের জীবনকাল ১২৯ দিন। উক্ত ফলনে প্রদর্শনী কৃষকসহ অন্যান্য কৃষকরা খুশি।
এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর(ডিএই) কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আমজাদ হোসেন। সভাপতির বক্তব্য রাখেন ব্রি আঞ্চলিক কার্যালয়ের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান ড. মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডিএই কুমিল্লার উপপরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ, ব্রি কুমিল্লার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিলা প্রামাণিক, ব্রি কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মামুনুর রশিদ, বুড়িচং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ আফরিণা আক্তার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রি কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম সালাহউদ্দিন।
এতে উপস্থিত ছিলেন উক্ত গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, শতাধিক কৃষক ও উক্ত ব্লকের প্রকল্পের আর্থিক সহযোগিতায়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট(ব্রি) আঞ্চলিক কার্যালয় কুমিল্লার বাস্তবায়নে এই মাঠ দিবস পালন করা হয়।