ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাপের কামড়ে নাটোরের লালপুরে তৃষা (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তৃষা একই এলাকার সোহাগ আলীর স্ত্রী।
জানা যায়, শনিবার বিকেলে ঘরের লেপের মধ্যে সাপ লুকিয়ে ছিল।
এ সময় ওই গৃহবধূ লেপের ভাঁজ খুললে তাকে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত গৃহবধূ তৃষার খালাতো ভাই সাকিব হোসেন সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।