ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাস-প্রাইভেটকারের সংঘর্ষে গাজীপুরের কালিয়াকৈরে গতকাল শনিবার তিন যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলা আন্দি এলাকার সবুর মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৩), টাঙ্গাইল জেলার মধুপুর থানার চাকন্দ বীরের বাড়ি এলাকার সৈয়দ আলীর ছেলে মুসলিম উদ্দিন ৩০), টাঙ্গাইল জেলার সখিপুর থানার আন্দী এলাকায় সেকেন্দার আলী ছেলে জুয়েল মিয়া (৩২)।
নাওজোড় হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন,
নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।
আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার শিকার প্রাইভেটকার ও বাসটি আটক করা হয়েছে। বাসটির চালক, সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।