সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪১

বৃষ্টির পূর্বাভাস।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবহাওয়া অফিস দেশের সাত বিভাগে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। এই পরিস্থিতিতে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আগামী কয়েকদিন দেশের কোথাও আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এ সময় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে ধারণা করা হচ্ছে।