ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভাইকে বাঁচাতে গিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে ডোবার পানিতে ডুবে বড় বোন হামিদা আক্তার (৭) এর মৃত্যু হয়েছে। চৌদ্দগ্রাম পৌর সদরের পাঁচরা গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত হামিদা আক্তার স্থানীয় কমলপুর মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী ও পাঁচরা গ্রামের মাওলানা জামাল উদ্দিনের মেয়ে।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক সুজন চক্রবর্তী বলেন, খবর পেয়ে সরকারী হাসপাতাল থেকে নিহত শিশুর লাশটি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসি। আইনি প্রক্রিয়া শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।