মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৩৯

উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : গতকাল বৃহস্পতিবার বরিশালের গৌরনদীর মাহিলারা বাজার ও আশোকাঠি বাজার মনিটরিং করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব, মোঃ রাজিব হোসেন। এ সময় বাজারে বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে তিনটি মামলায় ষোল হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মনিটরিং চলাকালীন সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান ফরিদ, ভেটেরিনারি সার্জন ডাঃ শেখ আরিফুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। উপজেলা নির্বাহী অফিসার জানান বাজার নিয়ন্ত্রণের জন্য এ অভিযান চলমান থাকবে।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”