সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫২

বৃষ্টির প্রবণতা থাকতে পারে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আগামী মঙ্গলবারের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হতে পারে। আজ শনিবার থেকে আগামী পাঁচ দিনই বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর বলেছেন, আজ দেশের আট বিভাগেই কম-বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী দুদিন আবহাওয়া শুষ্ক থাকবে। এ ছাড়া দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে।
গত ২৪ ঘণ্টায় ফেনীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। সর্বনিম্ন ২১ দশমিক ৫ ডিগ্রি ছিল ডিমলাতে। এ ছাড়া সবচেয়ে বেশি ১১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে যশোরে।
চলতি অক্টোবর মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।