ডেইলি ক্রাইম বার্তা : ২০২৪ জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান-প্রধান সড়ক পদক্ষিন করে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক ইবনে বাহার, উপজেলা সমাজ সেবা অফিসার সাধন বল, মৎস্য অফিসার আবুল বাসার, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল, প্রাথমিক শিক্ষা অফিসার তাসলিমা বেগম, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, উপজেলা জাইকা প্রতিনিধি মেজবাহ উদ্দিন, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা ফাইয়াদ মোস্তফা মুনমুন, সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, বার্থী ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক হাওলাদার, উপজেলা বিভিন্ন ইউনিয়নের সচিববৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”