বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪৮

বিশ্ব শিক্ষক দিবস বরিশালের গৌরনদীতে উদযাপন।

ডেইলি ক্রাইম বার্তা : বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে বরিশালের গৌরনদীতে। ‘শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য বিযয় কে বুকে ধারন করে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন হয়েছে।
গৌরনদী উপজেলা প্রশাসন ও শিক্ষকদের আয়োজনে গতকাল ৫ অক্টোবর ২০২৪ শনিবার গৌরনদী উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান-প্রধান সড়ক পদক্ষিন করে এবং এর পরে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জালিল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ ইউনুস মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার তাসলিমা বেগম, সরকারি গৌরনদী কলেজের অধ্যাপক মোঃ সোহেল রানা, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান, উপজেলা একাডেমীক সুপারভাইজার নারায়ণ প্রসাদ গাইন, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহর লাল পাল, বেগম আকতারুনেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, পালরদী মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক এইচ এম ইলিয়াস, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আলী আজিম খান পলাশ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের জৈষ্ঠ্য প্রভাষক মোঃ আলিমুল জামান।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”