বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:২১

এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভাগ্নি ও ভাতিজিকে নিয়ে মাদ্রাসা থেকে ফেরার পথে এক নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন বন্ধুর বিরুদ্ধে, আর এ ঘটনা কুমিল্লার বরুড়ায়। এ ঘটনায় বৃহস্পতিবার মো. রুবেল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ।
রুবেল উপজেলার আড্ডা এলাকার বাসিন্দা। এ ঘটনায় অপর দুই অভিযুক্ত হলেন, একই এলাকার মো. মানিক (৩৩) ও মো. বাপ্পি (২৫)। পুলিশ জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল ওই নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছেন।
বরুড়া থানার অফিসার ইনচার্জ জনাব, কাজী নাজমুল হক জানান, এ বিষয়ে একটি গণধর্ষণের মামলা হয়েছে। মামলার ৪৮ ঘণ্টার মধ্যে একজন গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রুবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেছে। অপর দুই আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।