বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫১

আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বরিশালের বাবুগঞ্জে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাবা, শাকিলা রহমান এর সভাপতিত্বে বাবুগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভায় বক্তব্য রাখেন, এয়ারপোর্ট থানা অফিসার ইনচার্জ জনাব, মোঃ জাকির সিকদার, বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ জনাব, মোঃ অলিউল ইসলাম, রহমতপুুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃধা মুু.আক্তার-উজ-জামান মিলন, দেহেরগতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, মাধবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, চাঁদপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, কেদারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে আলম বেপারি।
এ সময়ে সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল সালেহীন, কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল রউফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, বাবুগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাবুগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ শাহাব উদ্দিন প্রমূখ।