ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এসএম জাহাঙ্গীর আলম (৬১) নামের এক ভুয়া চিকিৎসকের দুই লাখ টাকা জরিমানা করেছেন ইউএনও জনাবা, হা-মীম তাবাসসুম প্রভা, আর এ ঘটনা নাটোরের সিংড়া পৌর শহরের চাউলপট্রি মোড়ের। মঙ্গলবার সন্ধ্যায় শহরের বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম আলমাসসহ আইনশৃংখলা বাহিনী।
এসএম জাহাঙ্গীর আলম তার ওষুধের দোকানে বসে চিকিৎসক পরিচয়ে দীর্ঘ দিন ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।
বিষয়টি প্রশাসনের নজরে এলে কোন ডিগ্রি ছাড়া রোগী দেখা ও প্রেসক্রিপশনে এন্টিবায়েটিক দেয়াসহ অন্যান্য মেডিকেল প্র্যাকটিস কার্যক্রম চলমান রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় এই জরিমানা করা হয় বলে জানা গেছে।