বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের গৌরনদীতে বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা স্বপনের সভা।

ডেইলি ক্রাইম বার্তা : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের গৌরনদীতে বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের সাথে বরিশালের গৌরনদী উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ও সকল মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা পরিষদ হলরুমে গতকাল মঙ্গলবার উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মনোজ গোমস্তার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র চেয়ারপারর্সনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন।
এ সভায় বক্তব্য রাখেন মডেল থানার নবাগত ওসি ইউনুস মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন শরীফ, সদস্য সচিব ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদ হোসেন মিয়া, উপজেলা বিএনপির নেতা,রফিকুল ইসলাম কাজল, শরীফ স্বপন,বদরুজ্জামান মিন্টু,সাইদুল আলম সেন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জেলা বিএনপির সদস্য দুলাল রায় দুলু, সাধারন সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মানিক লাল আচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”